প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 1, 2026 ইং
জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প

আশীষ বিশ্বাস
নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর জলঢাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে জলঢাকা উপজেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালি শেষে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি রশিদুল ইসলাম বাঙালি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাজান করিব লেলিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান বাবু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আবেদ আলী, শ্রমিক দলের উপজেলা সদস্য সচিব ইউনুস আলী, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ছাত্রদলের উপজেলা আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবনেতা আবু তোরাব ইমন।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪